Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

জেনে নিন হাত-পায়ের ত্বক উজ্জ্বল করার কিছু উপায়...

জেনে নিন হাত-পায়ের ত্বক উজ্জ্বল করার কিছু উপায়...



১) লেবুর রসের ব্যবহার
পানিতে গোটা লেবুর রস চিপে দিয়ে হাত ও পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। দ্রুত ফলাফল পেতে চাইলে লেবু কেটে ত্বকে ঘষে নিতেও পারেন। কিন্তু লেবুতে অ্যালার্জি থাকলে পানি মিশিয়ে নেয়াই ভালো।

২) মধু ও টকদইয়ের ব্যবহার
২-৩ টেবিল চামচ টকদইয়ে ২ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্টটি হাত ও পায়ের ত্বকে লাগিয়ে নিন ভালো করে। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

৩) চন্দনের গুঁড়ো ও টমেটোর রসের ব্যবহার
৩ টেবিল চামচ চন্দনের গুঁড়োতে পরিমাণ মতো টমেটোর রস দিয়ে ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্টটি হাত ও পায়ের ত্বকে লাগিয়ে নিন ভালো করে। ৩০ মিনিট রেখে পানি দিয়ে আলতো ঘষে ভালো করে ধুয়ে ফেলুন।

৪) হলুদ ও বেসনের ব্যবহার
সমপরিমাণ হলুদ ও বেসনের গুঁড়ো নিয়ে এতে শসা বা লেবুর রস পরিমাণমতো দিয়ে ভালো করে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টটি হাত ও পায়ের ত্বকে লাগিয়ে নিন ভালো করে। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন ও পাতলা কাপড় দিয়ে মুছে নিন।

৫) শসার রস ও দুধ
সমপরিমাণ শসার রস ও দুধ ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ভালো করে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ত্বক ভালো করে কুসুমগরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন