খুশকি হলে করনীয়
চুলে খুশকি হলে আসস্থিতে দিন কাটাতে হয়।শ্যাম্পু করলেও চুলে সে ঔজ্জ্বল্য ভাবটা ফিরে আসে না।শিতে খুশকির সমসসা প্রকট আকার ধারন করে।
দূর করার ঘরোয়া উপায়ঃ
১. শেম্পু করার আগে চুল ভিজিয়ে নিন এবং চুলে অল্প করে লবন ঘষে নিন।
২. মেথি সারারাত পানিতে ভিজিয়ে বেটে চুলের গোঁড়ায় লাগিয়ে আধঘন্টা শিককাই শ্যাম্পু বা রিঠা দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৩. গোটা বিট সিদ্ধ করে সেই পানি দিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন।
৪. রাতে শোয়ার আগে লেবুর রস ও আমলকীর রস মিশিয়ে মাথায় লাগান,সকালে শ্যাম্পু করুন।
৫. রাতে গরম নারিকেল তেল অলিভ অয়েল চুলের গোড়ায় ঘষে লাগান।সকালে পাতিলেবুর রসের সঙ্গে লবন মিশিয়ে মাথায় আরো খানিকটা ঘষুন ।একঘন্টা রেখে শ্যাম্পু করে নিন।
৬. টক দই এর সঙ্গে পাতি লেবুর রস ও নিম পাতার মিশিয়ে মাথায় লাগান।আধঘন্টা পর শ্যাম্পু করুন।
৭. খুশকি দূর করতে সালফার খুব ভাল।পেয়াজে সালফার আছে।পেয়াজের রস মাথায় লাগান।এক ঘন্টা পর শ্যাম্পু করুন।সালফার সমৃদ্ধ শ্যাম্পু দিয়ে সপ্তাহে একবার মাথা পরিষ্কার করে নিতে পারেন।
৮. ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেক পাতিলেবুর রস,নিম্পাতার রস ও আদার রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান।আধঘন্টা পর শ্যাম্পু করুন।
আমাদের ফেইসবুক পেইজ এর সাথে থাকুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন