Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

কোন কসমেটিকস কত দিন পর আর ব্যবহার করবেন না

কোন কসমেটিকস কত দিন পর আর ব্যবহার করবেন না  




অনেকেই আছেন যারা মাঝে মাঝেই লিপস্টিক এবং অন্য মেক আপের জিনিস কিনতে ভালোবাসেন কিন্তু পুরনোগুলো প্রাণে ধরে ফেলতে পারেন না। এইভাবে মেক আপ কিটের পাহাড় জমে ওঠে। কিন্তু কোনো দিন ভেবে দেখেছেন কি এই মেক আপের সামগ্রী কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়? বা মেক আপ সামগ্রীর কোনো এক্সপায়ারি ডেট থাকে কী না?
অনেকেই হয়তো জানেন না কোন প্রডাক্টের সিল খুলে দেয়ার পর উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে। কারণ একবার হাওয়ার সংস্পর্শে এলে কসমেটিক্সের মধ্যে মাইক্রোবায়োলজিকাল পরিবর্তন এবং অক্সিডেশন শুরু হয়ে যায়। তাই অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন।

অনেকেই হয়তো ভাববেন সিল না খোলা হলে হয়তো জিনিসটা ঠিক থাকবে। কিন্তু সেই ধারণাও ভুল। কসমেটিক্স যত পুরনো হবে তত শুকিয়ে যাবে।
আসুন এবার দেখে নেয়া যাক কোন প্রডাক্ট কত দিন পর্যন্ত ব্যবহার করা যাবে :
পারফিউম যাতে অ্যালকোহল আছে তা ৫ বছর পর্যন্ত ব্যবহারযোগ্য।
স্কিন কেয়ার প্রডাক্টস ৩ বছর অব্দি ঠিক থাকে।

মেক আপ :
মাস্কারা – ৩ থেকে ৬ মাস।
ফাউন্ডেশন – লিকুইড হলে ৬ মাস থেকে ১ বছর। আর পাউডার হলে দেড় বছর।
লিকুইড আইলাইনার – ৩ মাস‚ ক্রিম আই শ্যাডো – ৬ মাস‚ পেন্সিল আইলাইনার এবং পাউডার আই শ্যাডো – ২ বছর।
লিপস্টিক এবং লিপ গ্লস ২ বছর পর্যন্ত ব্যবহার করতে পারেন। আর লিপ লাইনার ৩ বছর।
নেল পলিশ – এক থেকে দেড় বছর।
সানস্ক্রিন – ৬ মাস
হেয়ার প্রডাকটস – ১ বছর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন