চিকেন কারি সাথে টমেটো সস
মোরগ= বড় ১টি গোলমরিচ বাটা = ১/২ চা চা
পেঁয়াজ= বাটা ১/৪ কাপ এলাচ= ৪টি
আদা বাটা = ১টে.চা দারচিনি = ২সে.মি ৩টুকরা
রসুন বাটা= ১চা চা লবঙ্গ= ২টি
হলুদ বাটা = ১চা চা লবন= ২চা চা
মরিচ বাটা = ২ চা চা টমেটো সস = ৩টে.চা
জিরা বাটা = ১/২ চা চা পেঁয়াজ, স্লাইস= ৩টি
ধনে বাটা= ১টে.চা সয়াবিন তেল= ১/২ কাপ
১। মোরগ ১০-১২ টুকরা কর। মোরগের সাথে সব বাটা মসলা, গরম মসলা, লবণ ও অর্দ্বেক তেল মাখাও। এক কাপ পানি দিয়ে ঢেকে সিদ্ধ কর।
২। মাংস সিদ্ধ হলে অন্য একটি হাঁড়িতে বাকি তেল গরম করে পেঁয়াজ ভাজ। বাদামি হলে মাংস দিয়ে কষাও। টমেটো সস দিয়ে ২-৩ মিনিট কষাও। আধা কাপ ফুটানো পানি দিয়ে ঢেকে ১০ মিনিট দমে রাখ।
আমাদের ফেইসবুক পেইজ এর সাথে থাকুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন