Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

বদলে ফেলুন শারীরিক আকৃতি

বদলে ফেলুন শারীরিক আকৃতি
হয়তো আপনার বয়স বাড়ছে! সেই সংগে বাড়ছে ওজন। আর সাথে যুক্ত হচ্ছে কিছু বাড়তি মেদ।
হয়তো আপনার থাই মোটা। বা থাই ফাটাফাটি, পেটে দেখা দিয়েছে অনাহুত মেদ। আর তা না হলে হিপ ভারী। শরীরের এই একটি অংশ সংশোধন করতে জিমে ঘণ্টার পর ঘণ্টা নিপুণ এক্সারসাইজ করার সময় কার? এদিকে বেঢপ শারীরিক গঠনের জন্য পরা যাচ্ছে না মনের মত পোশাক। পার্টি কিংবা বিশেষ অনুষ্ঠানে নিজেকে নিয়ে অস্বস্তিতে পড়তে হয়। এমন যাতনা নিয়ে কি করা যায়? তারও উপায় আছে।
বাজারে খুব চলছে বডি শেপার। অর্থাৎ, শরীরের বিশেষ অঙ্গ কিংবা আকার বদলে দেয়ার জন্য পাওয়া যায় শেপওয়্যার।
অন্তর্বাসের মত ব্যবহার করলেই বদলে যায় শরীরের গঠন। বাইরে থেকে বোঝাই যায় না মোটা থাই, বাড়তি মেদ কিংবা বিশেষ অঙ্গের বেঢপ আকৃতি।
মূলতঃ তিন ধরনের শেপওয়্যার পাওয়া যায় বাজারে। শেপার ট্যাঙ্ক, স্লিমিং স্লিপ ও থাই টেমার। শরীরের গঠন বুঝে বেছে নিন বডি শেপার। আর হয়ে উঠুন আকর্ষনীয়। তবে এই শেপওয়্যার কিন্তু সাময়িক সময়ের জন্য।



কাদের জন্য এই শেপওয়্যারঃ
বডি ফিটনেসের বালাইনেই যাদের, তারা নিশ্চিন্তে নির্ভর করতে পারেন শেপওয়্যার। পেটের মেদ ঢাকতে শেপার ট্যাঙ্ক অসাধারণ। অনেকটা ক্যামিসোল টপের মতো দেখতে হলেও শেপার ট্যাঙ্ক কিন্তু অনায়াসেই ভুঁড়ি লুকিয়ে ফেলে। ইলাসটিকের উপর নির্ভর করছে কোনটা আপনি বাছবেন। টান টান পেট চাইলে বেছে নিন টাইট ইলাসটিকের শেপার ট্যাঙ্ক। টাইট ইলাসটিকে অ্যালার্জি থাকলে বেছে নিন হালকা ইলাসটিকের শেপার ট্যাঙ্ক ।পিঠ বা কোমরের আকার পছন্দসই না হলে স্লিমিং স্লিপ হবে আপনার আদর্শ স্লিমওয়্যার। সুইমসুটের মতো দেখতে এই বডি শেপার কাঁধ থেকে হিপ পর্যন্ত বাড়তি মেদ ঢাকতে সাহায্য করে।থাই মোটা বলে লেগিন্স, স্টিলেটো, কোনওটাই পরতে পারেন না। বা শখ করে কেনা স্কার্টটা পরতে পারছেন না। বেছে নিন থাই টেমার। থাই টেমারে থিই কারেকশন করুন। হয়ে উঠুন অনন্যা।
কোথায় পাবেনঃ
অন্তর্বাসের দোকানেই ব্রা, পেন্টি, স্লিপিং গাউনের পাশাপাশি পাওয়া যায় এই শেপওয়্যার।
দাম-দরঃ
ব্র্যান্ড এবং ইলাসটিকের মান ও দামের উপর নির্ভর করে বডি শেপারের মূল্য। তবে কমপক্ষে ১০০০ থেকে ১৫০০ টাকা বাজেট রাখতে হবে। আর ভালো কিছু কিনতে গেলে দামটাও বেড়ে যাবে। তবে বেশিদিন ব্যবহারে ইলাসটিক ঢিলা হয়ে যায়, তাই টানা ব্যবহার করা ঠিক নয় এই শেপওয়্যার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন