সরিষা দিয়ে ইলিশ ভাজা
সরষে দিয়ে ইলিশ এর স্বাদ কি আর অন্ন্য কিছুর সাথে তুলনা করা জায়।তাহলে চলুন দেখি কিভাবে করে সরিষা ইলিশ তৈরি করতে হয়।
উপকরণ: ইলিশ মাছ একটি, সরিষা বাটা, টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ফালি কয়েক টুকরা, লবণ পরিমাণ মতো, হলুদ বাটা ১ চা চামচ, তেল আধা কাপ, ধনে পাতা এক আটি।
প্রস্তুত প্রণালী: ইলিশ মাছ ফালি করে লবণ দিয়ে ভাল করে ধুয়ে নিন। মাথা ও লেজ বাদ দিয়ে মাছের খণ্ডগুলো অর্ধেক লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিন। চুলার কড়াইতে তেল দিয়ে কাঁটা পেঁয়াজগুলো দিয়ে ৩ মিনিট নেড়ে বাটা সরিষা, হলুদ মরিচ বাটা ও লবণ দিয়ে আরো ২ মিনিট কষিয়ে নিন। এবার মাছের ফালি গুলো দিয়ে ৮ মিনিট রান্না করলেই তৈরি হবে সুস্বাদু সরষে ইলিশ। সাদা ভাত, খিচুরী, পোলাও ও যেকোন কোপ্তার সাথেই বেশ ভাল যায় ডিসটি।
আমাদের ফেইসবুক পেইজ এর সাথে থাকুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন