ব্রণ দূর করার কিছু উপায়ঃ
* টেবিল চামচ বেসন এবং 1 টেবিল চামচ টক দই মিক্সড করে মুখে দিন। খুব সহজ উপায় ব্রণ দূর হবে।
* টুথ পেস্ট আর লবণ মিশিয়ে নাকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। দেখবেন নাকে কোন ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস নেই।
* ডিমের সাদা অংশ, মধু , লেবু ভালো করে বিট করে মুখে লাগিয়ে রাখবেন ১৫ মিনিট। এতে করে মুখের রোদে পোড়া দাগ চলে যাবে, মুখ ফর্সা হবে। ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস চলে যাবে।
* কমলা লেবুর ছোকলা শুকিয়ে গুঁড়ো করে, সেটাতে চন্দন গুঁড়ো, মুলতানি মাটি, মধু দিয়ে মাস্ক বানিয়ে দিলে মুখের দাগ দূর হয়, নতুন করে ব্রণ গজাতে পারে না, মুখের লোমগ্রন্থি ছোট হয়ে যায়।
* ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ হলুদ বাটা, ১ মধু মিশিয়ে মুখে এবং ঘাড়ে দিবেন। ১৫ মিনিট রাখবেন। এতে করে মুখ উজ্জ্বল হবে। মুখের দাগ দূর করবে।
* ব্রণের সমস্যা যদি খুব বেশি হয়ে থাকে তাহলে কিছু নিম পাতা বেটে মুলতানি মাটির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ব্রণের সমস্যা কমে যাবে।
আমাদের ফেইসবুক পেইজ এর সাথে থাকুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন