Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

চুলের রুক্ষতা দূরীকরণের কিছু সহজ উপায়

চুলের রুক্ষতা দূরীকরণের কিছু সহজ উপায়



নারীর সৌন্দর্য বর্ধনে চুলের ভূমিকার কোন তুলনা হয় না।যেকোনো  নারীকে খুব সহজেই রূপবতী করে তুলতে পারে তার ঝলমলে রেশমি চুল আর এই চুলই যখন রুক্ষ হয়ে পরে তখন লাবণ্যময়ী একটা চেহারাতেও এনে দেয় মলিনতার ছাপ।বর্তমান যান্ত্রিক জীবনে চুল রুক্ষ হওয়ার অনেক কারন আছে । একটি অন্যতম কারন ধুলাবালি।এছারা অনেক সময় তারাতারি বের হওয়ার জন্য আমরা ব্লো ড্রাই করি।এতেও চুল রুক্ষ হয়ে উঠে।  এছারাও রিবন্ডিং,হেয়ার কালার এসবের জন্যও চুল ধীরে ধীরে অমসৃণ হয়ে পরে।
চুলের মসৃণতা ফিরে পেতে কিছু উপায়----

hair care, hair solution, চুলের রুক্ষতা দূরীকরণের কিছু সহজ উপায়, dry haor solution, hair fall




১. চুল বা ত্বকের জন্য সবচেয়ে উপকারি হল পানি।প্রাপ্ত বয়স্ক মানুষদের দিনে ২-৩ লিটার পানি পান করা উচিত।

২. চুলের রুক্ষতা দুরিকরনে তেলের উপকারিতার কোন তুলনা হয় না।অলিভ অয়েল অথবা রেড়ি তেল(কাস্টার অয়েল) যেকোনো তেলই চুল্কে মসৃণ করে তুলে।তেল রাতে ঘুমানোর আগে দিয়ে সকালে উঠে শ্যম্পু গসল করে ফেলা সবচেয়ে উত্তম। যাদের তেল বেশিক্ষন রাখতে সমস্যা তারা গসোলের আগে তেলকে হালকা গরম করে ম্যাসাজ করে নিতে পারেন।চুলের জন্য সবচেয়ে ভালো অলিভ অয়েল।

৩. যাদের চুল রুক্ষ অ খুশকি আছে তারা হালকা কুসুম গরম তেলের সাথে লেবুর রস মিশিয়ে দিতে পারেন আর শেম্পু করার পর কন্ডিশনার হিসেবে ১/২ মগ পানিতে সাদা ভিনেগার মিশিয়ে দিতে পারেন। এতে চুল ঝরঝরে হয় আর খুশকি মুক্তও হয়।

৪.চুলের রুক্ষতার জন্য মেহেদি প্যাকও ব্যাবহার করতে পারেন।বাজারে এখন বিভিন্ন ধরনের মেহেদি পাওয়া যায়।

৫. তবে ঘরোয়া পদ্ধতিতে চুল্কে কোমল ,নমনীয়,অ ঝরঝরে করার একটি অন্যতম উপায় হল- ১টি পাকা কলা,১টি ডিম ,২-৩ চা চামচ মধু,১ট লেবুর সম্পূর্ণ রস সবকিছু একসাথে মিশিয়ে মাসাজ করে নিতে হবে। তবে মিশ্রণটি দেওয়ার আগে চুল ভালো করে তেল মাসাজ করে নিতে হবে।এতে করে প্যাকটি খুব সহজে চুলে বসবে।  অনেক সময় অনেকের চুলে মধু স্যুট করে না।সেক্ষত্রে তারা মধু পরিহার করতে পারেন। প্যাকটি ১ ঘন্টা রেখে ভালো করে শাম্পু করে ফেলতে হবে।তারপর কন্ডিশনার ব্যাবহার করতে হবে।এতে চুলের গোঁড়া যেমন মজবুত হয় তেমনি চুলের রুক্ষতাও দূর হয়।এই প্যাকটা মাসে অন্তত ২ বার ব্যাবহার করতে হবে।

লিখেছেন-- ফারাহ মেহনাজ

আমাদের ফেইসবুক পেইজ এর সাথে থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন