করোনা বা Covid-19 থেকে সুস্থ থাকার উপায়।
#covid_19
#coronavirus
বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ প্রচুর পরিমানে বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব এখনো পায়নি ভাইরাস থেকে মুক্তির ভ্যাকসিন। কি করবেন আপনি ? কিভাবে রক্ষা পাবেন প্রাণঘাতী ভাইরাস থেকে ?? বাঁচতে হলে কিছু নীতি অবশ্যই মানতে হবে। চলুন জেনে আসি।
১) নিয়মিত জীবানু নাশক, সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে।
২) হাঁচি বা কাশি দিচ্ছে এমন ব্যাক্তি থেকে ৩ ফুট দুরত্ব বজায় রাখতে হবে।
৩) হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
৪) হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু বা কনুই দিয়ে নাক,মুখ ঢেকে রাখতে হবে।
৫) যেখানে সেখানে থু থু ফেলা থেকে বিরত থাকতে হবে।
৬) রান্না করার আগে খাবার ভাল করে ধুয়ে নিতে হবে।
৭) যেকোন খাবার ভাল করে সিদ্ধ করে রান্না করতে হবে।
৮) কাপড় একবার ব্যবহার করে ধুয়ে ফেলতে হবে।
৯) বাড়ি এবং কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার, পরিছন্ন করতে হবে।
১০) বাহিরে ব্যবহার করা জুতো ঘরে ব্যবহার করা যাবে না, খালি পায়ে হাঁটা যাবে না।
১১) পরিচিত বা অপরিচিত ব্যাক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকতে হবে।
১২) জ্বর, কাশি ও শ্বাস কষ্ট অনুভব করলে খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অন্যদের সংস্পর্শ হতে দূরে থাকতে হবে।
১৩) স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থকর্মীর পরামর্শ অনুযায়ী নিরাপদে থাকাই উত্তম পন্থা।
১৪) অসুস্থবোধ করলে বাড়িতে থাকাই উত্তম।
১৫) জনকীর্ণ স্থানে সতর্ক থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং পিপিই ব্যবহার করতে হবে।
১৬) শিশু, বৃদ্ধ ও ক্রণিক রোগীদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে।
১৭) নিজেকে নিরাপদ রাখতে আপাতত বিদেশ ভ্রমন না করাই শ্রেয়।
সর্বোপরি সবাই নিয়মতান্ত্রিক উপায়ে জীবনের তাগিদে জীবিকা অর্জন করুন। সকলের সুস্থতা কামনা করছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন