Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

করোনা ভ্যাকসিন কি আবিষ্কার হবে ?


করোনা ভ্যাকসিন কি আবিষ্কার হবে ?




বাংলাদেশের একটি মেডিকেল টিম দাবি করেছে, তারা দুটি ওষুধের সাহায্যে করোনা আক্রান্ত রোগীর চিকিতসা করে দারুন সাড়া পেয়েছে! বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল—এর মেডিসিন বিভাগের প্রধান ড. মহম্মদ তারেক আলম দাবি করেছেন, তাঁরা দুটি ওষুধের সাহায্যে বানানো অ্যান্টিডট প্রয়োগ করে এখনও পর্যন্ত ৬০ জন করোনা আক্রান্ত রোগীকে সারিয়ে তুলেছেন তারা।

 এই অ্যান্টিডট রোগীকে সারিয়ে তুলতে দারুন কাজ করছে বলে দাবি করেছেন তিনি। জানা গিয়েছে, একটি অ্যান্টিবায়োটিক, ডক্সিসাইক্লিন—এর সঙ্গে সিঙ্গল ডোজ ইবরমেক্টিন নামের অ্যান্টিপ্রোটোজল ব্যবহার করা হচ্ছে করোনা রোগীকে সারিয়ে তোলার জন্য। আর এই ওষুধ চমত্কার কাজ করছে বলে দাবি করা হয়েছে।

সারা বিশ্ব অপেক্ষা করছে এই খবর শোনার জন্য। করোনাভাইরাস নির্মূল করার ওষুধ আবিষ্কার হয়েছে। কিন্তু হচ্ছে কোথায়! এমন সুখবর শুনতে যে আরও কতদিন সময় লাগবে, কে জানে! বিশ্বের উন্নত দেশগুলির লাখ লাখ বিজ্ঞানী করোনার টিকা আবিষ্কারের জন্য দিন—রাত এক করে দিচ্ছেন। করোনা রোগীকে সারাতে কখনও ব্যবহার করা হচ্ছে হাইড্রক্সিক্লরোকুইন। কখনও আবার অন্য কোনও কম্পোনেন্ট। কিছু রোগী সেরেও উঠছেন বটে! তবে এই ভাইরাসকে জব্দ করার কোনও নির্দিষ্ট পথ এখনও আবিষ্কার হয়নি। আর এরই মধ্যে বাংলাদেশের এক দল ডাক্তার দাবি করলেন, আমরা করোনার ওষুধ আবিষ্কার করে ফেলেছি। যা নিয়ে এখন হইচই চলছে।


- Rupomoy

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন