Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

পাকা চুলকে কালো করুন

প্রাকৃতিক ভাবে পাকা চুলকে কালো করুন

পাকা চুল, চুলকে কালো করুন, white hair, how to get black hair, get balack hair, natural black hair.


নারী, কি পুরুষ, সবাই চায় নিজেকে সুন্দর দেখাতে। আর সৌন্দর্যের নানা অনুষঙ্গের মধ্যে চুল যে খুবই গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রিয় এই চুলই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যদি তা অসময়ে পেকে সাদা হয়ে যায়।
পাকা চুল কালো করার চেষ্টারও তাই শেষ নেই। চুলকে কালো ও সজীব রাখতে অনেকে নেন ডাক্তারের পরামর্শ, আবার অনেকেই পরামর্শ ছাড়াই ব্যবহার করেন নানা কেমিকেল ও রাসায়নিক শ্যাম্পু। এতে প্রায়ই দেখা দেয় বিপত্তি।
চাইলে কিন্তু প্রাকৃতিক ভাবেই নিজের চুলকে কালো রাখা সম্ভব।

চুল পাকার কারণ ও প্রতিকার.
চুল সাধারণত সাদা হয় মেলানিনের অভাবে। ভাবছেন হয়ত চুলে মেলানিন সরবরাহ করে দিলেই সমস্যা সমাধান? বিষয়টি কিন্তু তা নয়।

এটি হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে মাথার ত্বক থেকে আবার নতুন কালো চুল গজাবে এবং সাদা চুলগুলো পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে। তবে সেটা করতে আপনাকে রাসায়নিক দ্রব্যের পরিবর্তে প্রাকৃতিক উপায়কে বেছে নিতে হবে। আর প্রাকৃতিক খাবারের মধ্যেই লুকিয়ে আছে ঘন কালো চুলের রহস্য।

ফল, ফল আর ফল.
চিকিৎসকদের মত হলো, শতকরা ৮০ শতাংশ সাদা চুল কালো করা যায় শুধু চুলের যত্ন ও সুষম খাবার গ্রহণের মাধ্যমে। তবে সেক্ষেত্রে ছাড়তে হবে রাসায়নিক দ্রব্যের ব্যবহার। খাদ্যাভ্যাসে থাকতে হবে ভিটামিন সি ও প্রাণিজ আমিষ-সমৃদ্ধ খাবার।
দিনের নাশতাটা শুরু করতে পারেন বিভিন্ন ভিটামিন সি-সমৃদ্ধ ফল দিয়ে। খেতে পারেন পেয়ারা, কমলা ও হালকা প্রোটিন-সমৃদ্ধ নারিকেল। তবে অন্যান্য ফলের চেয়ে নারিকেলটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ এই নারিকেলই আপনাকে চুলের যত্নে বেশি ভিটামিন পেতে সাহায্য করবে।
আপনি যদি অন্তত একমাস এইসব ফল নিয়মিত সকালের নাশতা হিসেবে খেতে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন তবে ধরে নেওয়া যায় সুন্দর ও কালো চুল আপনারই জন্যে অপেক্ষা করছে।

আমাদের ফেসবুক পেইজ এর সাথে থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন