Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

চুলের আগা ফাটার সমস্যা?সমাধান করুন কেটে ফেলার ঝামেলা ছাড়াই সমাধান করুন


চুলের আগা ফাটার সমস্যা?সমাধান করুন কেটে ফেলার ঝামেলা ছাড়াই সমাধান করুন

চুলের আগা ফাটা, broken hair, broken hair solution, broken hair fall, rupomoy.




চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা চুলের অন্যতম প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি। চুলের আগা ফাটার কারণে চুল শেষের দিকে একেবারে পাতলা ও লালচে দেখাতে থাকে, চুল ভেঙে যাওয়ার সমস্যা ও চুল বৃদ্ধি না পাওয়ার সমস্যা দেখা দেয়। আর সে কারণেই অনেকে চুলের আগা ফাটা সমস্যা দূর করতে আগার অংশ কেটে থাকেন। কিন্তু কতোবার কাটবেন প্রিয় চুলগুলো? সমস্যার সমাধান না করে কেটে ফেলার পরও ফেটে যেতে থাকবে চুল। আজকে শিখে নিন এই যন্ত্রণাদায়ক সমস্যা সমাধানের দারুণ কার্যকরী ২ টি উপায়।

১) ডিমের ব্যবহার
ডিমের প্রোটিন ভেতর থেকে পুষ্টি যুগিয়ে চুলের আগা ফাটা সমস্যার স্থায়ী সমাধান করে। নিয়মিত ব্যবহারে চুল সমস্যার কার্যকরী সমাধান পাওয়া সম্ভব।

– ১ টি ডিমের সাদা অংশ, ২ চা চামচ অলিভ অয়েল, ২ চা চামচ মধু এবং ২ চা চামচ আমন্ড অয়েল একসাথে ভালো করে মিশিয়ে নিন। যদি চুল লম্বা ও ঘন হয়ে থাকে তাহলে সম-অনুপাতে উপকরণগুলো বাড়িয়ে নিন।

– উপকরণগুলো ভালো করে মিশিয়ে মসৃণ মিশ্রন তৈরি করে নিন। এরপর এই হেয়ার মাস্কটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন। ৩০-৪৫ মিনিট মাস্কটি চুলে থাকতে দিন। এরপর চুল ভালো করে ধুয়ে ফেলুন।

– চুলের আগা ফাটা সমস্যা দূর হওয়া পর্যন্ত সপ্তাহে ২ বার ব্যবহার করুন এই পদ্ধতিটি। এরপর মাসে ২ বার ব্যবহার করলে চুলের আগা ফাটা সমস্যা পুনরায় ফিরে আসতে পারবে না।

২) ক্যাস্টর অয়েলের ব্যবহার
ক্যাস্টর অয়েল চুলের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। ক্যাস্টর অয়েল চুলকে ভেতর থেকে ময়েসচারাইজ করে এবং চুলের আগা ফাটা প্রতিরোধে সহায়তা করে।

– সমপরিমাণ ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল এবং সরিষার তেল একসাথে মিশিয়ে নিন ভালো করে। লক্ষ্য রাখবেন যেন তিনটি তেল আলাদা আলাদা না থেকে একেবারে মিশে যায়।

– এই তেলের মিশ্রণটি চুলের গোঁড়ায় ম্যাসেজ করে নিন ভালো করে। তেল লাগানোর পর অন্তত ৫ মিনিট ম্যাসেজ করে নেবেন। এরপর ১ ঘণ্টা রাখুন ও চুল শ্যাম্পু করে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করে নিন।

– এই মিশ্রণটি তৈরি করে বোতলে রেখে দিতে পারেন। সাধারণ তেলের পরিবর্তে এই তেলের মিশ্রণটি ব্যবহার করুন সপ্তাহে ২/৩ বার। ব্যস, আগা ফাটা সহ চুলের নানা সমস্যার সয়ামধান পেয়ে যাবেন।


আমাদের ফেইসবুক পেইজ এর সাথে থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন