Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

৩ ঘন্টায় তৈরি করুন“পারফেক্ট” মিষ্টি দই!

মিষ্টি দই!




দই তৈরি করা একটু ঝামেলারই বটে।
বেশিরভাগ রাঁধুনিরই এই অভিযোগ থাকে যা
দই জমে না। আপনারও কি একই সমস্যা?
তাহলে দেখে নিন মুহসিনা তাবাসসুমের
একটি দারুন রেসিপি। মাত্র ৩ ঘণ্টায় দই
তৈরির রেসিপি দিয়েছেন তিনি। এও কি
সম্ভব? সঠিক রেসিপি জানলে আসলে সব
সম্ভব!
উপকরণ

দুধ – ১লিটার
গুঁড়ো দুধ – ২ টেবিল চামচ
টক দই – ২ টেবিলচামচ +১/২ চাচামচ
( প্রান)
চিনি – ৮-৯ চাচামচ
পানি – ৩ চাচামচ

প্রণালি
– একটি স্টিলের পাত্রে পানি ও চিনি
একসাথে মিশিয়ে নিন । চুলায় মাঝারি আঁচে
জ্বাল দিয়ে গলিয়ে নিন । চামচ দিয়ে
নেড়ে নেড়ে বাদামি কালার করে নিন ।
বেশি জ্বালে ক্যারামেল তৈরি করবেন না ।
তাহলে পুড়ে তিতা হয়ে যাবে ।

– দুধ জাল দিয়ে ঘন করে করে নিন ।

– শেষের দিকে গুড়া দুধ লিকুইড দুধের
সাথে মিশিয়ে জ্বাল দিন। শেষের দিকে
গুঁড়ো দুধ দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে
দই থেকে ।

– দুধের সাথে ক্যারামেল দিয়ে জ্বাল দিন
। দুধ জ্বাল দিয়ে ৫০০ মিলিলিটার অথবা
৪০০ মিলি লিটার করে নিন । হ্যান্ড
বিটার দিয়ে দুধ নেড়ে নেড়ে জ্বাল দিন ।
তাহলে ঘন সর পড়বেনা । আবার দই
দেখতেও স্মুথ হবে ।

– চুলা থেকে নামিয়ে হ্যান্ড বিটার অথবা
চামচ দিয়ে নাড়ুন। দুধ কুসুম গরম হয়ে
আসলে টক দই দিয়ে ভাল করে নেড়েচেড়ে
দিন ।

– বিটার দিয়ে ভাল করে ফেনা ফেনা করুন ।
আরো মিষ্টি লাগলে চিনি মিক্স করে নিন।
মাটির পাত্রে ঢেলে চুলার নিচে অল্প আঁচে
২ ঘন্টা রাখুন ।

– চুলার নিচে রাখার পর দইয়ের পাত্র
ঢেকে রাখবেন এবং নাড়াচাড়া করবেন না ।

– ২ ঘন্টা পরে হাঁড়িতে পানি গরম করে
তার উপর প্লাস্টিকের ,অথবা এলুমিনিয়াম
ছিদ্র সহ জালি বসিয়ে তার উপর দইয়ের
পাত্র বসিয়ে দিন ।

– উপরে জালি ঢাকনা দিয়ে একদম অল্প
আঁচের থেকে সামান্য বেশি আঁচ দিয়ে ১
ঘন্টা ১০-১৫ মিনিট রাখুন । নাড়াচাড়া
করবেন না ।

– ১ ঘন্টা হয়ে গেলেই সাসলিকের কাঠি
দিয়ে আস্তে করে মাঝখানে ঢুকিয়ে চেক
করে নেবেন । যদি মনে করেন হয়ে গিয়েছে
তাহলে নামিয়ে নিন । আর যদি মনে করেন
এখনও পাতলা রয়েছে তাহলে আর
কিছুক্ষন জ্বাল দিন ।

– দই ঠাণ্ডা করে ফ্রিজে রাখুন ।

– নিচে নামানোর পরে দই ঠান্ডা করে
ফ্রিজে রাখলে আর জমাট বাঁধবে। তাই
জাল দিয়ে বেশি শক্ত করে ফেলবেন না ।
শক্ত করে ফেললে আবার পুডিং পুডিং
লাগবে ।

টিপস
-দই জমাবার সময় নাড়াচাড়া করলে দই
ভাল ভাবে জমাট বাঁধবে না ।

-টক দই যেকোন ব্র্যান্ডের নিতে পারেন ।
টক দই বেশি টক হলে চিনি একটু বেশি
দিতে হবে ।

-দুধ ঘন করলে দইয়ের টেস্ট আরো ভাল
হয় ।

-চিনি আরো বেশি খেতে চাইলে
ক্যারামেলে বেশি চিনি দিন । তাহলে
দইয়ের রঙ আরও সুন্দর হবে।

-দুধ বেশি ঘন করলে কম সময় ভাপে
রাখতে হবে ।

-ভাল মানের হিট প্রুফ বক্সেও দই বসাতে
পারেন । বক্সে ৫০-৬০ মিনিটের মধ্যে হয়ে
যাবে ।

-দই ভাপে দেয়ার সময় ঢাকনা দেবেন না
জালি দিবেন । ঢাকনা দিলে ভাপে ঢাকনার
পানি দইয়ে পড়বে ।

-চাইলে মিস্টি দইও দিতে পারেন দইয়ের
বিজ হিসেবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন