Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মধুর অসাধারণ চারটি গুণ যা আপনি নাও জানতে পারেন

মধুর অসাধারণ চারটি গুণ যা আপনি নাও জানতে পারেন

সব মানুষের কাছেই অতি সুস্বাদু একটি খাবার মধু। এর প্রাকৃতিক মিষ্টি স্বাদ, ঘনত্ব সব মিলিয়ে এর তুলনাই চলে না। এ ছাড়াও রয়েছে নানা উপকারিতা। মধুর উপকার সম্পর্কে মানুষের যথেষ্ট ধারণা থাকলেও এখানে জেনে নিন চারটি দারুণ তথ্য যা নাও জানা থাকতে পারে।


১. কফের জন্য উপকারী :
শীতের মৌসুমে জীবন বাঁচানোর উপকরণ হতে পারে মধু। পেডিয়াট্রিক এবং অ্যাডোলেসেন্ট মেডিসিনের বহু তথ্য ঘেঁটে গবেষকরা জানান, বুকে কফ জমলে প্রতিদিন মধু খেলে দিব্যি কফ চলে যাবে। অন্য কোনো ওষুধ বা চিকিৎসা ছাড়াই শুধু মধু খেয়েই শিশুরা দ্রুত সুস্থ হয়ে ওঠে। এ ছাড়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মধুকে মিষ্টি তরল হিসবে তালিকাবদ্ধ করেছে যা গলার জ্বালাপোড়া দূর করে।

২. ক্ষত সারার গতি দ্রুত করতে :
দেহের ক্ষত সারতে আমরা নানা ওষুধ খাই। মধু নিরাময়ের গতিকে দ্রুত করে। মধুর এই গুণের কথা খ্রিষ্টের জন্মের আগে ২১০০-২০০০ অব্দে সুমেনিয়ানরা লিখে গেছে। এশিয়ান প্যাসিফিক জার্নাল অব ট্রপিক্যাল বায়োমেডিসিনে বলা হয়েছে, ক্ষত নিয়াময়ের জন্য চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত একটি উপাদান রয়েছে যা মেডিহানি নামে পরিচিত। মানুকা নামের এক ধরনের উদ্ভিদ থেকে রসদ
নিয়ে মৌমাছি যে মৌচাকটি বানায়, তার মধু কেটে যাওয়া বা অন্য কোনো ক্ষত নিরাময়ে দারুণ কাজ করে।

৩. খুশকি ও চুলকানি থেকে মুক্তি
ইউরোপিয়ান জার্নাল আব মেডিক্যাল রিসার্চে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যাদের ত্বকে চুলকানি বেশি হয় এবং যারা প্রচুর খুশকির সমস্যায় ভুগছেন, তাদের সমস্যা থেকে মুক্তি দেবে মধু। মধু ও উষ্ণ পানির মিশ্রণ চুলকানি ও খুশকি দূর করে। মিশ্রণে ১০ শতাংশ উষ্ণ পানিতে ৯০ শতাংশ মধু দিতে হবে। একটি পরীক্ষায় দেখা গেছে, চার সপ্তাহের মধ্যে নিয়মিত এই মিশ্রণের ব্যবহারে চুলকানি ও খুশকি দূর হয়ে গেছে বহু মানুষে।

৪. শক্তি বৃদ্ধিতে কার্যকর :
কার্বোহাইড্রেট দেহের জন্য ক্ষতিকর- এমন একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে। অথচ দেহে শক্তি উৎপাদনের জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ থেকে বলা হয়, এক টেবিল চামচ মধুতে ১৭ গ্রাম কার্বোহাইড্রেট থাকে যা কর্মমুখর একটি দিনের শক্তি দিতে যথেষ্ট।কাজেই পরিশ্রমের কাজের আগে বা পরে মধু আমাদের শক্তি দেয়। অ্যান্টিঅক্সিডেন্টস সমৃদ্ধ কার্বোহাইড্রেটের সেরা উৎস মধু। খেলোয়াড়দের রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতাবস্থায় রাখতে মধু অসাধারণ কাজ করে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়।

আমাদের ফেইসবুক পেইজ এর সাথে থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন