Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মাছের ঝোলের সমাহার

মাছের ঝোলের সমাহার

মাছের ঝোলের সমাহার

মাছের ঝোলের সমাহার


মাছ দিয়ে মাছের ঝোল বাঙ্গালির খাবারের তালিকায় এর চেয়ে ভালো আর কি?
পাতে মাছের ঝোল পেলে বাঙালির আর কী চাই।চলুন দেখি কয়েকটি রেসিপি...

মলা মাছের আম ঝোল
উপকরণ: মলা মাছ ৫০০ গ্রাম, সরিষার তেল আধা কাপ, কাঁচা আম একটি, বড় করে কাটা পেঁয়াজ দুই কাপ, রসুন কুচি এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া আধা চা-চামচ করে, কুচি করা টমেটো একটি, লবণ, কাঁচামরিচ, ধনেপাতা ও পানি স্বাদমতো, জিরা গুঁড়া এক চা-চামচ।
প্রণালি: তেল গরম করে রসুন ফোড়ন দিতে হবে। পেঁয়াজ দিয়ে নরম করে ভেজে গুঁড়া মসলা ও টমেটো একটু পানি দিয়ে কষাতে হবে। মাছ ও লবণ দিয়ে পাঁচ মিনিট রান্না করে পরিমাণমতো ঝোল দিতে হবে। ঝোল মাখা মাখা হলে আম ও কাঁচামরিচ ফালি করে ছড়িয়ে দিয়ে আরও দুই মিনিট দমে রেখে ওপরে ধনেপাতা ও জিরা গুঁড়া দিয়ে নামাতে হবে।

কই-কমলার ঝোল
উপকরণ: কই মাছ ছয়টি, অর্ধেক কমলার রস, পেঁয়াজবাটা দুই টেবিল-চামচ, রসুন ও আদাবাটা আধা চা-চামচ, হলুদ, ধনে, মরিচ ও জিরা গুঁড়া আধা চা-চামচ করে, টমেটো পিউরি দুই টেবিল-চামচ, তেজপাতা দুটি, গরম মসলার গুঁড়া এক টেবিল-চামচ, কাঁচামরিচ কুচি, লবণ ও পানি পরিমাণমতো, তেল তিন টেবিল-চামচ।
প্রণালি: হলুদ ও লবণ দিয়ে মাছ ভেজে রাখতে হবে। এবার ওই তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা অল্প পানি ও কমলার রস দিয়ে কষাতে হবে। লবণ, টমেটো ও মাছ দিয়ে আরও একটু কষাতে হবে। এবার পরিমাণমতো পানি দিয়ে পাঁচ-ছয় মিনিট রান্না করতে হবে। এবার ওপরে কাঁচামরিচ, কমলার রস দিয়ে দুই মিনিট রেখে জিরা ও গরম মসলার গুঁড়া ছড়িয়ে নামাতে হবে কই-কমলার ঝোল।

বোয়াল মাছের দই কস্তুরি
উপকরণ: বোয়াল মাছ ছয় টুকরা, টক দই দুই টেবিল-চামচ, ধনে, হলুদ, মরিচ ও চিনি আধা চা-চামচ করে, রসুন ও আদাবাটা আধা চা-চামচ করে, পেঁয়াজ কুচি এক কাপ, রসুন কুচি সামান্য, তেল আধা কাপ, কুচি করা টমেটো একটি, জিরা গুঁড়া এক চা-চামচ, লবণ, চিনি, কাঁচামরিচ ও ধনেপাতা পরিমাণমতো।
প্রণালি: লবণ ও হলুদ দিয়ে মাছ হালকা ভাজতে হবে। টক দইয়ের সঙ্গে সব বাটা ও গুঁড়া মসলা ভালোভাবে ফেটতে হবে। এবার তেল গরম করে রসুন ও পেঁয়াজ ভেজে মাখানো মসলা একটু পানি দিয়ে কষাতে হবে। টমেটো, লবণ ও চিনি দিয়ে মাছ দিতে হবে। দুই মিনিট পর পরিমাণমতো পানি দিয়ে পাঁচ-ছয় মিনিট রান্না করতে হবে। এবার ওপরে কাঁচামরিচ দিয়ে হালকা আঁচে দুই মিনিট রেখে ধনেপাতা দিয়ে নামাতে হবে।

রুই-টমেটোর পাতলা ঝোল
উপকরণ: রুই মাছ ছয় টুকরা, টমেটো তিনটি, পেঁয়াজবাটা তিন টেবিল-চামচ, রসুন, আদা আধা চা-চামচ করে, ধনে, হলুদ, মরিচ ও জিরা গুঁড়া আধা চা-চামচ করে, এক চিমটি কালোজিরা, কাঁচামরিচ ও ধনেপাতা একসঙ্গে বাটা এক চা-চামচ, তেল আধা কাপ, রসুন কুচি আধা চা-চামচ, পেঁয়াজ কুচি তিন টেবিল-চামচ।
প্রণালি: লবণ দিয়ে মাছ হালকা ভেজে নিতে হবে। এবার কালোজিরা ফোড়ন দিয়ে রসুন ও পেঁয়াজ নরম করে ভেজে সব বাটা ও গুঁড়া মসলা একটু পানি দিয়ে কষাতে হবে। মসলার গন্ধ বের হলে মাছ দিয়ে আরও একটু কষাতে হবে। এবার টমেটো ফালি করে পরিমাণমতো ঝোল দিয়ে পাঁচ-ছয় মিনিট রান্না করতে হবে। ওপরে জিরা গুঁড়া ছড়িয়ে নামাতে হবে।

রান্নাঘরে অনেক মাছ-মুরগি কাটলে আঁশটে গন্ধ হয়। তখন দু-তিনটি মোম ১০-১৫ মিনিট জ্বালিয়ে রাখলে আর আঁশটে গন্ধ থাকে না।

সবজি কাটার আগে হাতে যেকোনো একটু তেল লাগিয়ে নিলে কখনো বিশ্রী দাগ পড়বে না।

আমাদের ফেইসবুক পেইজ এর সাথে থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন