Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

মাছের কোরমা

মাছের কোরমা


মাছ ১ কেজি
দারচিনি,২সেমি ৩টুকরা
দই ১/২  কাপ
লবণ ২চা চা
পেঁয়াজ,বাটা ১/২  কাপ
ঘি বা সয়াবিন তেল ৩/৪  কাপ
আদা,বাটা ২ চা চা
কাঁচামরিচ ৬টি
রসুন,বাটা ১চা চা
কেওড়া ২টে.চা
হলুদ, বাটা ১/২  চা চা
চিনি ১টে.চা
ধনে,বাটা ১টে.চা
লেবুর রস ১টে.চা
এলাচ  ৬টি
জাফরাণ ইচ্ছা  

১। রুই, কাতলা, পাঙ্গাশ, আইড়, ইলিশ বা বড় বাইন মাছ টুকরা করে ধুয়ে নাও।

২। কাঁচামরিচ বাদে সব মসলা, ঘি, দই ও আধা কাপ পানি হাঁড়িতে একসাথে মিশিয়ে মাছ দিয়ে মিশাও। টক দই হলে চিনি দাও ও লেবু বাদ দাও।মিষ্টি দই হলে চিনি বাদ দাও বা নিজের রুচিমত লেবু  ও চিনি দুটোই দিতে পার। ঢাকনা দিয়ে মৃদু আঁচে রান্না কর। মাছ একবার উল্টে দাও। পানি শুকিয়ে গেলে কেওড়া, জাফরান ও কাঁচামরিচ দিয়ে ঢেকে আরও আধা ঘন্টা খুব মৃদু আঁচে রাখ।


৩। তেলের উপরে উঠলে নামাও। মাছের কোরমায়, কিসমিস, পেস্তা-বাদামও দেয়া যায়।

আমাদের ফেইসবুক পেইজ এর সাথে থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন