আজকের যে গল্পটা আমি বলছি তা সত্যি অসংজ্ঞায়িত । এ গল্পটা আমার খালার সাথে ঘটেছে । আমার খালা আগে নারায়ণগঞ্জ এ থাকত । সেখানে চাষারায় একটি পুরান জমিদার বাড়ি ছিল যা আমার খালুর । সে বাড়িটা খুব পুরান । বলতে গেলে প্রায় ভাঙ্গা অবস্থা । সকালে সেখানে গেলেই সবাই ভয় পায় । রাত্রে তো আরও করুন । সে বাড়িতে খালারা একটি পরিবারকে ভাড়া থাকতে দিয়েছেন । সেখানে অনেক ভুতুরে কাণ্ড ঘটেছে । আমার খালুর বাড়িতে যারা থাকত তারা প্রতি রাত্রে তাদের শোয়ার ঘরে একটি ছায়া ঘুরতে দেখত । আর কে জানি তাদের খাট প্রতিদিন কাঁপাত । আর সবচেয়ে বড় ঘটনা হল প্রতি মাসে একবার খালুর বাড়িতে রাত্রে কারা যানি ঢিল মারত । আমার খালাত ভাই সে সময় ছাদে গিয়ে চেক করত । কিন্ত কাউকে দেখা যেত না । পাথর গুলা খুব সাদা ও দেখতে খুব সুন্দর ছিল । খালারা সে সময় কোরানশরিফ পড়ত । সবচেয়ে আশ্চর্য ঘটনা হল পাথর গুলো কারও গায়ে লাগতনা । ঢিলাঢিলি রাত্র দুটা পর্যন্ত চলত । এখন আপনারাই বলুন কোনও মানুষ কি এমন করতে পারে ।
ঘটনাটা একেবারে সত্যি ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন