ঈদ রেসিপিঃ ইন্দোনেশিয়ান চিকেন সাতে
![]() |
| চিকেন সাতে |
এবার ঈদে নাস্তায় নতুন কিছু পরিবেশন করতে চাইলে বানাতে পারেন "চিকেন সাতে"। একদিকে ভীষণ মুখরোচক তো, অন্যদিকে একদম অল্প ক্যালোরির। বাড়তি ফ্যাট নেই বলে যারা ওজন কমাতে চান, তাঁরা মন ভরে খেতে পারবেন। আর তৈরি
করতেও ভীষণ সহজ। জেনে নিন
কিভাবে তৈরি করবেন চিকেন সাতে-
সময়ঃ ৩০ মিনিট (মেরিনেশন
এর জন্য ৫ ঘন্টা)
উপকরণঃ
৮০০ গ্রাম মুরগীর বুকের মাংস(৩-৪ জনের জন্য ), রসুনের কুচি করা ৩ কি কোয়া, ৩ চা চামচ মধু, ২ টি কাচা মরিচ কুচি, ১ টি পেয়াজ কুচি, ৫ টেবিল চামচ সয়া সস, ৫ টেবিল চামচ তিলের তেল/ অলিভ অয়েল, আধা কাপ সুগার ফ্রি পিনাট বাটার, ১ কাপ নারকেল দুধ।
প্রণালীঃ
১। মুরগীর মাংস লম্বা পাতলা স্লাইস অথবা ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে।
২। একটি পাত্রে রসুনের ২ টি কোয়া কুচি করে ২ চা চামচ মধু, ১টি মরিচ কুচি, ৩ টেবিল চামচ সয়া সস, ৩ টেবিল চামচ অলিভ অয়েল মেশাতে ববে। এই মিশ্রণের মধ্যে মুরগীর মাংস গুলো ঢেলে ভালো করে মাখিয়ে নিতে ববে। মাংস ৫ ঘন্টা মেরিনেট করতে হবে।
৩। সসের জন্য একটি ফ্রাইং প্যানে ২ টেবিল চামচ অলিভ অয়েল ঢেলে এতে পেয়াজ, ১ টি মরিচ, ১ টি রসুনের কোয়া ভেজে নিতে হবে।
৪। হাল্কা ভাজা হলে এর মধ্যে পিনাট বাটার, ১ চা চামচ মধু ঢেলে দিতে হবে। কিছুক্ষণ ভেজে উঠিয়ে ব্লেন্ডারে ৫-১০ সেকেন্ড ব্লেন্ড করতে ববে। এরপর নারকেল দুধ দিয়ে আবার ব্লেন্ড করতে ববে। সস পাত্রে উঠিয়ে নিতে হবে।
৫। মুরগীর মাংস মেরিনেট হয়ে গেলে প্রত্যেকটি মাংসের স্লাইস একটি করে স্কিউয়ার/ কাঠের স্টিকে ঢুকাতে হবে। মাংস কিউব করে কাটলে একটি স্কিকে ৫/৬ টি কিউব পরপর ঢুকিয়ে দিতে হবে।
৬। গ্রিল মেশিনের তাপমাত্রা মিডিয়াম আচে নিয়ে মাংস গুলো গ্রিল করতে ববে। প্রত্যেক সাইড ৫-১০ মিনিট করে গ্রিল করতে হবে। গ্রিল মেশিন
না থাকলে প্যানে বাল্কা তেল দিয়ে ভেজে নিতে হবে। তবে স্বাদ ভিন্ন হবে।
৭। গ্রিল করা সাতে গরম গরম সসের সাথে পরিবেশন করতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন