Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

শিশুর দাতের যত্ন

শিশুর দাতের যত্ন




প্রায়ই দেখা যায় অনেক শিশু খেলাচ্ছলে তাদের বৃদ্ধাঙ্গুল চুষতে থাকে। এটি যদি বাচ্চাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, তবে একে Thumb Sucking বলে। এ অভ্যাস তাদের জন্মের প্রথম তিন মাসেই তৈরি হয়। সাধারণত দুই-তিন বছরের মধ্যে এ অভ্যাস চলে যায়। কিন্তু যদি চার বছরের মধ্যে শিশু এ অভ্যাস
বদলাতে না পারে, তবে এর ফলে ভবিষ্যতে তার ওপরের মাড়ি ও দাঁত অস্বাভাবিক উঁচু হতে পারে, তালু অনেক গভীর হতে পারে, উপরের এবং নিচের মাড়ির দাঁতের মধ্যে স্থায়ী গ্যাপ বা Open Bit হতে পারে ইত্যাদি। তাই অভ্যাসটি যদি সময়মতো দূর করা যায়, তাহলে উপরের সমস্যাগুলো এড়ানো সম্ভব। চিকিৎসার শুরুতে শিশুকে এর ফলে কী কী খারাপ প্রভাব পড়তে পারে তা ভালোভাবে বোঝাতে হবে। বোঝানোর
পরও যদি শিশু এ অভ্যাস ত্যাগ করতে না পারে, সে ক্ষেত্রে Palatal Crub ev Removal Plate ev Thumb
Gard ব্যবহার করে এ অভ্যাস দূর করা যায়। সে ক্ষেত্রে অর্থোডন্টিক
ট্রিটমেন্টের মাধ্যমে তা ঠিক করা সম্ভব।

উঁচু দাঁত ও মাড়ি এবং তার প্রতিকার অনেকেরই মাড়ি ও দাঁত অস্বাভাবিক উঁচু থাকে। যদি একই সাথে উপরের এবং নিজের মাড়ি উঁচু তাকে তাহলে তাকে বাইম্যাক্স বলে। আর যদি শুধু
উপরের মাড়ি উঁচু থাকে তাকে কাস-২ মেল অকুসান বলে। যদি নিচের মাড়ি উঁচু থাকে তাকে কাস-৩ মেল অকুসান বলা হয়।

আজ আমরা বাইম্যাক্স সমস্যা সম্পর্কে জানব। এর ফলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়, নিচের ঠোঁট মোটা হয়ে যেতে পারে। উপরের ও নিচের ঠোঁট মেলাতে সমস্যা হতে পারে। এ সমস্যা অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করা সম্ভব। এই চিকিৎসার অংশ হিসেবে চারটি দাঁত ফেলে দেয়া হয়। তবে দাঁত ফেলার পর যে খালি জায়গা তৈরি হয়, তা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। চিকিৎসা শেষে সব ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়।
এতে এক থেকে দেড় মাস এমনকি দুই বছর সময়ও লাগতে পারে। এ চিকিৎসা কিছুটা ব্যয়বহুল।

আমাদের ফেইসবুক পেইজ এর সাথে থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন