Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

কানে পানি ঢুকলে কী করবেন

কানে পানি ঢুকলে কী করবেন


গোসল করার সময় কিংবা সাঁতার কাটতে
গেলে অনেক সময়ই কানে পানি ঢুকে যায়।
এই বিরক্তিকর পরিস্থিতিতে অনেকেই
অপর কানে বাড়ি দিয়ে পানি বের করার
চেষ্টা করি। অনেক সময় বের হয়ে যায়,
অনেক সময় হয় না। কানে পানি ঢুকলে
সাথে সাথে কানের লতি টেনে ধরে মাথাটা
কাত করুন। তাতেও পানি বের না হলে
পরিষ্কার তুলা দিয়ে সাবধানে পানি বের
করে নিন। তবে কটন বাড ব্যবহার করবেন
না। কটন বাড ব্যবহারে আপনার কানের
পর্দায় স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে।
কানের পানি ঢুকলে তা দ্রুত বের করে
নেয়া জরুরী। বের না হলে অনেক বড়
ক্ষতি হয়ে যেতে পারে কানের।


সমস্যার লক্ষণ :
- শুনতে অসুবিধা
- মাথা ঘুরানো
- কানে ব্যথা
- কান থেকে গন্ধযুক্ত হলুদ পদার্থের বের
হওয়া
- কানের ভেতরে চুলকানি
- কানে ভো ভো শব্দ হওয়া
সমস্যা হলে যা যা করবেন :
- যে কানে সমস্যা হচ্ছে সেই কানটিকে
শুকনা রাখুন
- গোসলের সময় কানে পানি না ঢুকে মতো
গোসল করুন
- কানে পানি ঢুকার কারণে সমস্যা হলে
সাঁতার কাটা বন্ধ রাখুন কিছুদিন
- ব্যথা কমানোর জন্য ইস্ত্রি দিয়ে কাপড়
গরম করে স্যাক দিতে পারেন
যখন ডাক্তার দেখানো জরুরী :
- সমস্যা যদি চার-পাঁচ দিনেরও বেশি সময়
ধরে থাকে বজায় থাকে
- আপনি ডায়াবেটিস রোগী হলে
- অতীতে কানে ঘা হয়ে থাকলে
- যদি অতীতে কখনও আপনার কানের
পর্দায় সার্জারি করা হয়ে থাকে।
-কান দিয়ে ক্রমাগত পুঁজ বের হতে
থাকলে।


সতর্কতা :
সাঁতার কাটার সময় এয়ারপ্লাগ পরে নিন।
কানে পানি ঢুকার প্রবণতা বেশি থাকলে
গোসলের সময়ও শাওয়ার ক্যাপ পরে নিতে
পারেন। গোসল শেষ করে সব সময় কান
মুছে নিন ভালো করে। কানের ময়লা
পরিস্কার করার সময় ধারালো বস্তু দিয়ে
কান পরিস্কার করবেন না। তাতে কানের
ক্ষতি হবে। কিছু সতর্কতা অবলম্বন করে
কানে পানি ঢোকার ঝামেলা এড়িয়ে চলুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন