Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

দেশি ফল বরই

দেশি ফল বরই



লাল, সবুজ, হলুদ রঙের ছোট ছোট সুন্দর
ফলগুলো দেখলেই জিভে জল আসে। শুধু
দেখার জন্যই নয় এর স্বাদও চমৎকার।
টক-মিষ্টি, বরইয়ের কথা বলছি। বাজারে
এখন প্রচুর বরই পাওয়া যাচ্ছে। ছোট এই
ফলের রয়েছে অনেক গুণ।

আসুন জেনে নেই:
আমাদের দেশে বিভিন্ন
প্রজাতির বরইয়ে ভিটামিন ‘সি’
গলার ইনফেকশনজনিত অসুখ
(যেমন: টনসিলাইটিস, ঠোঁটের
কোণে ঘা, জিহ্বাতে
ঠান্ডাজনিত লালচে ব্রণের
মতো ফুলে যাওয়া, ঠোঁটের
চামড়া উঠে যাওয়া) দূর করে
যকৃতের ওপর বরইয়ের
কার্যকারিতা অনেক বেশি। বরই
যকৃতের কাজ করার শক্তিকে
বাড়িয়ে দেয়
বরই এর রস অ্যান্টি-ক্যানসার
ড্রাগ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই
ফলে রয়েছে ক্যানসার সেল,
টিউমার সেল, লিউকেমিয়ার
বিরুদ্ধে লড়াই করার অসাধারণ শক্তি
উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস
রোগীদের জন্য এই ফল যথেষ্ট
উপকারি। রক্ত বিশুদ্ধকারক
হিসেবে এই ফলের গুরুত্ব
অপরিসীম। ডায়রিয়া, ক্রমাগত
মোটা হয়ে যাওয়া, রক্তের
হিমোগ্লোবিন ভেঙে
রক্তশূন্যতা তৈরি হওয়া,
ব্রঙ্কাইটিস—এসব অসুখ দ্রুত
ভালো করে বরই
রুচি বাড়ানোর জন্যও এই ফলটি
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
মৌসুমি জ্বর, সর্দি-কাশির
বিরুদ্ধে গড়ে তোলে প্রতিরোধ
নিদ্রাহীনতা দূর করে এই ফল
স্ট্রেস হরমোন আমাদের মনে
অবসাদ আনে, দুঃখ-কষ্টের
পরিমাণ বাড়িয়ে নিদ্রাহীনতা
তৈরি করে
এই স্ট্রেস হরমোনের
নিঃসরণের মাত্রা কমায় বরই
বরইয়ের খোসা খাবার হজমে
সাহায্য করে
উচ্চমানের ভিটামিন ‘এ’ রয়েছে
বরইয়ে
আর ওজন নিয়ন্ত্রণ ও
কোলস্টেরল কমানোর জন্য
রয়েছে এর চমকপ্রদ ক্ষমতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন