তরমুজের খোসারও আছে উপকারিতা
শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য
করে তরমুজের খোসা। ছবি : থাই ডটফ্রেশ
ডটকম
বেশির ভাগ সময়ই মানুষ ফল খেয়ে খোসা
ফেলে দেয়, অপ্রয়োজনীয় ভেবে। এটা শুধু
খাদ্যের অপচয়ই নয়, এতে স্বাস্থ্যের
জন্য অনেক উপকারি জিনিসও চলে যায়।
এমন একটি ফল হলো তরমুজ। তরমুজের
খোসার রয়েছে অসাধারণ স্বাস্থ্যকর কিছু
গুণ। তবে আমরা অনেকেই তরমুজের খোসা
ফেলে দেই। তরমুজের খোসার স্বাস্থ্যকর
কিছু দিকের কথা জানিয়েছে কমপ্লিট
হেলথ অ্যান্ড হেপিনেস ডটকম।
১.ফ্রি রেডিকেলের সাথে লড়াই
জার্নাল সায়েন্স অব ফুড অ্যান্ড
অ্যাগ্রিকালচারে বলা হয়, তরমুজের
খোসায় রয়েছে সিট্রুলিন, যা ফ্রি
রেডিকেল দূর করতে ভালো কাজ করে।
এটা এমিনো এসিডে পরিবর্তিত হয়; এটি
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্ট
সুরক্ষায় কাজ করে এবং শরীরের বিষাক্ত
পদার্থ দূর করতে সাহায্য করে।
২.শক্তি বাড়ায়
টেক্সাস এ অ্যান্ড এমের ফ্রুট অ্যান্ড
ভ্যাজিটেবল ইমপ্রুভমেন্ট সেন্টারের
গবেষকরা বলেন, সিট্রুলিন রক্তনালিকে
শিথিল হতে সাহায্য করে এবং কাম শক্তি
বাড়াতে সাহায্য করে। একে অনেকে
প্রাকৃতিক ভায়াগ্রাও বলে থাকে।
৩.বাড়তি ওজন কমাতে
আবারও সিট্রুলিন প্রসঙ্গ আসছে। যারা
নিয়মিত সিট্রুলিন সমৃদ্ধ খাবার খায় তারা
বাড়তি ওজন কমাতে পারে।
তবে তরমুজের খোসা খাওয়ার ক্ষেত্রে
একেবারে বাইরের সবুজ অংশ যা বাকলের
সাথে যুক্ত থাকে সেটা খাবেন না। এটা
পেটে সমস্যা তৈরি করতে পারে। তরমুজে
লালের পরে যে সাদা অংশ সেটিসহ খান।
এছাড়া এই সাদা খোসার জুস করেও খেতে
পারেন।
শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য
করে তরমুজের খোসা। ছবি : থাই ডটফ্রেশ
ডটকম
বেশির ভাগ সময়ই মানুষ ফল খেয়ে খোসা
ফেলে দেয়, অপ্রয়োজনীয় ভেবে। এটা শুধু
খাদ্যের অপচয়ই নয়, এতে স্বাস্থ্যের
জন্য অনেক উপকারি জিনিসও চলে যায়।
এমন একটি ফল হলো তরমুজ। তরমুজের
খোসার রয়েছে অসাধারণ স্বাস্থ্যকর কিছু
গুণ। তবে আমরা অনেকেই তরমুজের খোসা
ফেলে দেই। তরমুজের খোসার স্বাস্থ্যকর
কিছু দিকের কথা জানিয়েছে কমপ্লিট
হেলথ অ্যান্ড হেপিনেস ডটকম।
১.ফ্রি রেডিকেলের সাথে লড়াই
জার্নাল সায়েন্স অব ফুড অ্যান্ড
অ্যাগ্রিকালচারে বলা হয়, তরমুজের
খোসায় রয়েছে সিট্রুলিন, যা ফ্রি
রেডিকেল দূর করতে ভালো কাজ করে।
এটা এমিনো এসিডে পরিবর্তিত হয়; এটি
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্ট
সুরক্ষায় কাজ করে এবং শরীরের বিষাক্ত
পদার্থ দূর করতে সাহায্য করে।
২.শক্তি বাড়ায়
টেক্সাস এ অ্যান্ড এমের ফ্রুট অ্যান্ড
ভ্যাজিটেবল ইমপ্রুভমেন্ট সেন্টারের
গবেষকরা বলেন, সিট্রুলিন রক্তনালিকে
শিথিল হতে সাহায্য করে এবং কাম শক্তি
বাড়াতে সাহায্য করে। একে অনেকে
প্রাকৃতিক ভায়াগ্রাও বলে থাকে।
৩.বাড়তি ওজন কমাতে
আবারও সিট্রুলিন প্রসঙ্গ আসছে। যারা
নিয়মিত সিট্রুলিন সমৃদ্ধ খাবার খায় তারা
বাড়তি ওজন কমাতে পারে।
তবে তরমুজের খোসা খাওয়ার ক্ষেত্রে
একেবারে বাইরের সবুজ অংশ যা বাকলের
সাথে যুক্ত থাকে সেটা খাবেন না। এটা
পেটে সমস্যা তৈরি করতে পারে। তরমুজে
লালের পরে যে সাদা অংশ সেটিসহ খান।
এছাড়া এই সাদা খোসার জুস করেও খেতে
পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন